লেখক: admin

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন—দুদকে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর এই আবেদন করেন। আবেদনে বলা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুর মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। হামে আক্রান্ত হয়ে…

Read More

বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি; আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নাহিদ ইসলাম বলেন,…

Read More

হাম ও উপসর্গ নিয়ে ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হামে মারা গেছে ২৮ শিশু। আর হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯। আর…

Read More

ক্রিকেট মাঠে মাঝে মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্ক জড়িয়ে শাস্তি পান ক্রিকেটাররা। এবার আম্পায়ারকে মারার হুমকি দিয়ে শাস্তি পেয়েছেন নেপালের কারান কেসি। নেপালের চলমান পিএম কাপে ঘটেছে এমন ঘটনা। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করে এই শাস্তি পেয়েছেন কারান। এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।শুক্রবার (১০ এপ্রিল) মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ। এই ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। আম্পায়ার ও অধিনায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতেও দেখা যায়। ম্যাচের পর এই ঘটনার একটি ছবি শেয়ার করে ‘ট্রোল ক্রিকেট নেপাল’ নামের একটি মিম পেজ। সেই পোস্টের নিচে কমেন্ট করেন…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন সাক্ষী ইমদাদুল হক মোল্লা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি এ জবানবন্দি দেন। রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ইমদাদুল হক মোল্লা। এ সময় পলাতক আসামি সজীব ওয়াজেদ জয় আদালতে উপস্থিত ছিলেন না। অপরদিকে কারাগারে থাকা জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১১ জানুয়ারি মামলাটিতে অভিযোগ গঠন করা হয়। জবানবন্দিতে ইমদাদুল হক মোল্লা জানান, তিনি ‘অন্টিমেক্স কমিউনিকেশন লিমিটেড’ নামের ইন্টারনেট সেবা প্রদানকারী…

Read More

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে কয়েকটি সীমান্তবর্তী গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, লেবাননের তায়েবেহ, নাকুরা ও দেইর সিরিয়ানসহ একাধিক গ্রামে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরণ ও বোমা হামলায় শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এসব হামলায় পুরো গ্রাম কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী এসব এলাকায় স্থাপনাগুলোকে ‘হিজবুল্লাহর অবকাঠামো’ দাবি করে টার্গেট করেছে। তবে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অধিকাংশ ক্ষতিগ্রস্ত স্থাপনা ছিল সাধারণ মানুষের ঘরবাড়ি। মানবাধিকার সংগঠনগুলো এই ধ্বংসযজ্ঞকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলছে, বেসামরিক আবাসস্থল…

Read More

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এসব নোট গ্রহণ ও বিনিময় বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে সব তফসিলি ব্যাংকের শাখায় নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে এবং এর বিপরীতে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগে থেকেই এ সংক্রান্ত নির্দেশনা থাকলেও বাজারে এখনো এ ধরনের নোটের আধিক্য রয়েছে, যা সাধারণ মানুষের লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে। এ পরিস্থিতি…

Read More

ফেনীতে সাত বছর ধরে লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতাল’ সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। রোববার (১২ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীরা সেবা না নিয়ে বাড়ি ফিরে যান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে…

Read More

নিজের গুমের শিকার হওয়ার কথা উল্লেখ করে গুম কমিশনকে কার্যকর ও সমন্বিত করার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আমি নিজে গুমের শিকার হয়েছি। আলোচনার মাধ্যমে গুম কমিশনসহ সংশ্লিষ্ট আইনগুলো পরিমার্জন করে ভুক্তভোগীদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা হবে। রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘আমরা চাই যে এই গুম কমিশনটি এমনভাবে গঠন করা হোক, যাতে এর কার্যকারিতা (ফাংশন) ঠিক থাকে। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং সংশ্লিষ্ট আইনগুলো আরও সমন্বিত ও পরিমার্জিত করতে চাই, যাতে গুমের শিকার ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা যায়।’ বিরোধী দলের সমালোচনা…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে আটক করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, ইরান কৃত্রিমভাবে সংকট তৈরি করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিচ্ছে এবং জাহাজগুলোর কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইরানকে টোল দেবে, তাদের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে না। তিনি আরও দাবি করেন, ইরান মাইন পাতা থাকার আশঙ্কা দেখিয়ে প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, ফলে স্বাভাবিক নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশই এ ধরনের চাপ…

Read More

ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “উপযুক্ত সময়ে” ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তার দাবি, এ বিষয়ে ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। আলোচনার ব্যর্থতার কয়েক ঘণ্টার মধ্যেই এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে।

Read More

অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। এসব অধ্যাদেশে যা ছিল, সেখানে সবই যে ঠিক ছিলো তা না। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে ভালো আইন হবে। রোবাবার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বিরোধী দল বেশ কয়েকবার ওয়াকআউট করেছেন। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন। কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন তা সঠিক ছিল না। সংসদের বাইরে তার…

Read More

নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হবে। সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউ-টার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শোভাযাত্রা শেষ হবে। রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশ…

Read More

গাজী আশরাফ হোসেনের অধ্যায় শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে গতকাল প্রথমবার দল ঘোষণা করেন হাবিবুল বাশার। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য যে ১৫ জনের নাম জানান তিনি, সেখানে অবশ্য একটিও পরিবর্তন নেই। অর্থাৎ সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে গাজী আশরাফের দেওয়া দলের খেলোয়াড়রাই সুযোগ পেয়েছেন।পরিবর্তন বলতে শুধু দল দেওয়ার প্রক্রিয়া। অনলাইনে জানিয়ে দেওয়ার চিরাচরিত রীতি ভেঙে গতকাল নির্বাচন প্যানেলের অন্য তিন সদস্যকে নিয়ে সংবাদ সম্মেলন করেন বাশার। সেখানে দলে পরিবর্তন না আনার কারণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আগামী বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা শোনান তিনি।এক প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘গত সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট…

Read More