লেখক: admin

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে পীর শামীম জাহাঙ্গীর নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এই মামলাটি করেন। এর আগে পরিবারের পক্ষ থেকে মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নিলেন তারা। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পীরের দরবারে হামলায় উস্কানি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ইতিমধ্যেই জড়িতদের…

Read More

ব্যাংক লুটপাটকারী ও আমানতকারীদের অর্থ আত্মসাৎকারীদের হাতেই পুনরায় ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। তিনি বলেন, ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশে সংশোধনী এনে লুটতরাজকারীদের শাস্তি ও অর্থ উদ্ধারের আইনি সুযোগটিই বাতিল করে দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিশির মনির জানান, অন্তর্বর্তীকালীন সরকার পাঁচটি ব্যাংককে একীভূত করেছিল। কিন্তু বর্তমান সরকার সংশ্লিষ্ট অধ্যাদেশ সংশোধন করে নতুন নিয়ম যুক্ত করেছে যে, বাংলাদেশ ব্যাংক চাইলে আগের মালিক বা অন্য কোনো ব্যক্তিকে ব্যাংকগুলোর মালিকানা ফিরিয়ে দিতে পারবে। এই সিদ্ধান্তের ফলে যারা ব্যাংক ডাকাত…

Read More

২৫ বছর আগে পহেলা বৈশাখে ঢাকার রমনা বটমূলে সংঘটিত ভয়াবহ বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে হত্যা মামলার বিচার শেষ হলেও বিস্ফোরকদ্রব্য আইনের মামলাটি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় পার হলেও বিচার কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা বিরাজ করছে। আদালত সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনের মামলাটির সাক্ষ্যগ্রহণ ২০২২ সালের ২১ মার্চ শেষ হয়। মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে এসে বিচার কার্যক্রম থেমে যায়। আসামিদের আদালতে হাজির না করায় বারবার শুনানির তারিখ পেছানো হচ্ছে। সর্বশেষ গত ৩১ মার্চ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তেহরান ‘খুব মরিয়া হয়ে’ ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায়। চলমান অচলাবস্থার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মূল বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তিনি আরো বলেন, ‘আমরা অনেক বিষয়ে একমত হয়েছি।’ তবে ইরানের পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত বিষয়ে একমত হওয়া যায়নি বলে ইঙ্গিত দেন ট্রাম্প। গত শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসলামাবাদে আলোচনায় বসে। প্রায় ২১ ঘণ্টা আলোচনা শেষে রবিবার সকালে এই বৈঠক শেষ হয় কোনো সমঝোতা ছাড়াই। এরপর আজ ইরানের সব…

Read More

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন—দুদকে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর এই আবেদন করেন। আবেদনে বলা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুর মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। হামে আক্রান্ত হয়ে…

Read More

বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি; আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নাহিদ ইসলাম বলেন,…

Read More

হাম ও উপসর্গ নিয়ে ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হামে মারা গেছে ২৮ শিশু। আর হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯। আর…

Read More

ক্রিকেট মাঠে মাঝে মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্ক জড়িয়ে শাস্তি পান ক্রিকেটাররা। এবার আম্পায়ারকে মারার হুমকি দিয়ে শাস্তি পেয়েছেন নেপালের কারান কেসি। নেপালের চলমান পিএম কাপে ঘটেছে এমন ঘটনা। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করে এই শাস্তি পেয়েছেন কারান। এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।শুক্রবার (১০ এপ্রিল) মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ। এই ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। আম্পায়ার ও অধিনায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতেও দেখা যায়। ম্যাচের পর এই ঘটনার একটি ছবি শেয়ার করে ‘ট্রোল ক্রিকেট নেপাল’ নামের একটি মিম পেজ। সেই পোস্টের নিচে কমেন্ট করেন…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন সাক্ষী ইমদাদুল হক মোল্লা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি এ জবানবন্দি দেন। রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ইমদাদুল হক মোল্লা। এ সময় পলাতক আসামি সজীব ওয়াজেদ জয় আদালতে উপস্থিত ছিলেন না। অপরদিকে কারাগারে থাকা জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১১ জানুয়ারি মামলাটিতে অভিযোগ গঠন করা হয়। জবানবন্দিতে ইমদাদুল হক মোল্লা জানান, তিনি ‘অন্টিমেক্স কমিউনিকেশন লিমিটেড’ নামের ইন্টারনেট সেবা প্রদানকারী…

Read More

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে কয়েকটি সীমান্তবর্তী গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, লেবাননের তায়েবেহ, নাকুরা ও দেইর সিরিয়ানসহ একাধিক গ্রামে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরণ ও বোমা হামলায় শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এসব হামলায় পুরো গ্রাম কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী এসব এলাকায় স্থাপনাগুলোকে ‘হিজবুল্লাহর অবকাঠামো’ দাবি করে টার্গেট করেছে। তবে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অধিকাংশ ক্ষতিগ্রস্ত স্থাপনা ছিল সাধারণ মানুষের ঘরবাড়ি। মানবাধিকার সংগঠনগুলো এই ধ্বংসযজ্ঞকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলছে, বেসামরিক আবাসস্থল…

Read More

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এসব নোট গ্রহণ ও বিনিময় বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে সব তফসিলি ব্যাংকের শাখায় নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে এবং এর বিপরীতে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগে থেকেই এ সংক্রান্ত নির্দেশনা থাকলেও বাজারে এখনো এ ধরনের নোটের আধিক্য রয়েছে, যা সাধারণ মানুষের লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে। এ পরিস্থিতি…

Read More

ফেনীতে সাত বছর ধরে লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতাল’ সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। রোববার (১২ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীরা সেবা না নিয়ে বাড়ি ফিরে যান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে…

Read More

নিজের গুমের শিকার হওয়ার কথা উল্লেখ করে গুম কমিশনকে কার্যকর ও সমন্বিত করার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আমি নিজে গুমের শিকার হয়েছি। আলোচনার মাধ্যমে গুম কমিশনসহ সংশ্লিষ্ট আইনগুলো পরিমার্জন করে ভুক্তভোগীদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা হবে। রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘আমরা চাই যে এই গুম কমিশনটি এমনভাবে গঠন করা হোক, যাতে এর কার্যকারিতা (ফাংশন) ঠিক থাকে। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং সংশ্লিষ্ট আইনগুলো আরও সমন্বিত ও পরিমার্জিত করতে চাই, যাতে গুমের শিকার ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা যায়।’ বিরোধী দলের সমালোচনা…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে আটক করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, ইরান কৃত্রিমভাবে সংকট তৈরি করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিচ্ছে এবং জাহাজগুলোর কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইরানকে টোল দেবে, তাদের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে না। তিনি আরও দাবি করেন, ইরান মাইন পাতা থাকার আশঙ্কা দেখিয়ে প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, ফলে স্বাভাবিক নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশই এ ধরনের চাপ…

Read More