বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে নিজেই নিজেকে ‘ভিভিআইপি’ অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গেছেন। ফলে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তায় থাকবেন। তবে সাধারণত বিদায়ী সরকারপ্রধান এ ধরনের সুবিধা পাওয়ার রেওয়াজ দেশে না থাকলেও তিনি এ সংক্রান্ত গেজেট জারি করেন। কিন্তু সেটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় এর ওয়েবসাইটে না থাকায় এ বিষয়ে উঠেছে নানান প্রশ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট জারি করা হলেও সেটি এখন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এর ওয়েবসাইটে নেই। সাধারণত সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুরনো সব গেজেটও এই ওয়েবসাইটে পাওয়া যায়।
এ বিষয়ে বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, ‘এ বিষয়ে সরকারি নির্দেশনাই অনুসরণ করেছেন তারা।

