লেখক: admin

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর পায়ে গুলি করা আলোচিত সেই প্রভাষক ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। জেলা ও দায়রা জজ আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত ডাক্তার রায়হান শরীফ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুর রাজ্জাকের ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত আমিন তমাল (২২) বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের আব্দুল্লাহ আল আমিনের…

Read More

জুলাই অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল সোমবার (১৮ মে)। এ মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের বিরুদ্ধে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে সালমান এফ রহমানের সঙ্গে শেখ রেহানার একটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয় ট্রাইব্যুনালে। কথপোকথনটি ছিল ২০২৪ সালের ৫ আগস্টের। ওইদিন ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সেদিনই…

Read More

রংপুরে গর্ভের সন্তানসহ প্রেমিকাকে হত্যার মামলায় আসামি মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ মিয়া পীরগঞ্জ উপজেলার মোনাইল এলাকার সাহেব মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি মাসুদ আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারী কৌঁসুলি অ্যাড. আফতাব উদ্দিন। তিনি মামলার বরাত দিয়ে জানান, ৩ বছর আগে ঢাকার আশুলিয়াতে একটি গার্মেন্টেসে চাকরির সুবাদে মাসুদ মিয়ার সঙ্গে পরিচয় হয় শান্তনা খাতুনের। পরিচয়ের সূত্র ধরে মাসুদ মিয়া শালী বলে ডাকতো শান্তনাকে। তাদের মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। এক পর্যায়ে তারা…

Read More

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীকে ক্ষুর দিয়ে কুপিয়ে ও হামলার ঘটনায় চারজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৮ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম। এর আগে রোববার রাতভর পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা সবাই উপজেলার একটি স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন (অভিযুক্তদের বয়স ১৮ বছরের কম হওয়ায় বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি)। জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার ঘটনায় আহত শাখাওয়াত হোসেন জিহানের বাবা মো. আলমগীর রোববার রাতে বাদী হয়ে থানায় মামলা নং-১৭ দায়ের করেন।…

Read More

২০২৪ সালে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীল। বিপদে পড়ে যান ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে আওয়ামী লীগের নৌকার প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে যাওয়া সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। তাদের নামে রয়েছে একাধিক মামলা। সাকিব-মাশরাফি প্রসঙ্গে ক্রীড়া সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সাকিব মাশরাফির উচিত হবে যে, যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে।…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মোট সাতদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৮ মে) সকালে চট্টগ্রামের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় সিদ্ধান্ত হয়, ঈদের আগে ও পরে মোট সাত দিন (২৫ মে থেকে ৩১ মে) পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও…

Read More

রাজধানীর মিরপুরের শাহ আলীর মাজারে জামায়াত-শিবিরের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ। এ ঘটনায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি ক্ষমতাসীন বিএনপি সরকারের কাছেও এ হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন সৈকত আরিফ। সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক এ দাবি জানান। সারা দেশে মাজারে সংঘটিত হামলা-হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং আক্রান্ত দরগা, খানকা ও আক্রান্ত সম্প্রদায়গুলোকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে ৯ মে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পরে নানা পদক্ষেপ নেওয়ায় রাজ্য উত্তাল হয়ে উঠেছে। ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে গরুর মাংস বেচাকেনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মে মাসের শেষ সপ্তাহে মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আগে রাজ্যজুড়ে গরুর মাংস কাটা, কেনাবেচা করার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজেপির সদ্য নির্বাচিত এমএলএরা রাস্তায় নেমে নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা করছেন। কলকাতায় গরুর মাংস প্রায় পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ, এই নিষেধাজ্ঞার জেরে কাজ হারিয়েছেন মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ। গরুর ‘জন্মসনদ’ প্রয়োজন সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সী কোনো গবাদিপশু জবাই করা যাবে না। গবাদিপশু…

Read More

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়া হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, ৯ মে তাকে গ্রেপ্তার করে সৌদি আরব পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ১৪ মে আহমেদ আলী মুকিবকে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। ১৭ মে থেকে বিচার কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় দেশটির আদালত। সূত্রে জানা গেছে , বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আহমদ আলীর অবস্থান নিশ্চিত করা হয়নি। এদিকে আহমেদ আলী মুকিবের সৌদি…

Read More

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে তিনি ঘাড়ে ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে আইনজীবীদের আবেদনে পলকের এমআরআই করা হয়। এমআরআই প্রতিবেদনে পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটিসহ মোট পাঁচটি হাড় সরে গেছে। মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী বলেন, ‘প্রিজন দুর্ঘটনার পর আমরা গত ৫ মে সিএমএম কোর্টে তার এমআরআই করার আবেদন করি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী পলকের এমআরআই করা হয়। আজ আমরা এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরে ৩টা হাড় যথাক্রমে এল-২,…

Read More

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৯টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লক্ষ টাকা। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লক্ষ টাকা এবং বাকি ২০৪ কোটি ৭৯ লক্ষ টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে আসবে। বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বিশাল বাজেট অনুমোদন দেওয়া হয়। আজকের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি সম্পূর্ণ নতুন প্রকল্প, পাঁচটি সংশোধিত প্রকল্প এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। একনেক সভায় উপস্থিত ছিলেন অর্থ ও…

Read More

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের নামে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত ১০ মে ইস্যু করা এই সমনে তাদের আগামী ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আহমেদ জোবায়েরের পাশাপাশি সমনপ্রাপ্ত অন্য পাঁচজন হলেন তার স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু এবং শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী। আদালত সূত্রে জানা গেছে, আহমেদ জোবায়েরসহ এই ছয়জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় একটি বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের আইনি জবাব দেওয়ার জন্য…

Read More

বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন তুলেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার এবং সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ঘটনা কেন সিনেমা বা উপন্যাসে স্থান পায়নি, আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তার বিশদ ব্যাখ্যা দিয়েছেন তিনি। ‘কালচার নিয়া ছোট্ট আলাপ’ শিরোনামের এই পোস্টে তিনি প্রচলিত ‘প্রগতিশীলতা’ ও ‘সাংস্কৃতিক কুলনেস’-এর রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ফারুকী তার পোস্টে প্রশ্ন তুলেছেন, ১৬ই ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল ওসমানীর অনুপস্থিতি, রক্ষীবাহিনীর অত্যাচার কিংবা মেজর জলিলের মতো চরিত্ররা কেন আমাদের শিল্প-সাহিত্যে ব্রাত্য রয়ে গেল? তিনি আরও প্রশ্ন করেন, শেরে বাংলা এদেশের মানুষকে জমিদারি…

Read More

আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)-এর গাজীপুর বোর্ড বাজার ক্যাম্পাসে শ্রেষ্ঠত্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পাঠদান কার্যক্রম সুশৃঙ্খল রাখতে বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ডিসেম্বরে পাবলিক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও শিক্ষার্থী, অভিভাবক ও…

Read More