Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
লেখক: admin
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৬৫ জনের। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত ৬৫ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ২৭৩ জনের…
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে-সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং।৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালের টিকিট পাবে। ১০…
সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। একই সময়ে নতুন করে ৯ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৫ জন সন্দেহভাজন রোগী।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া দুই শিশু হলো তাসমিন ও তামিম। তাদের বয়স যথাক্রমে ৬ মাস ও ৯ মাস। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে…
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন। চার দিনের সরকারি সফরে রোববার নেপাল পৌঁছান জেনারেল ধীরাজ শেঠ। নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে তিনি এই সফরে গেছেন।সম্মানসূচক পদমর্যাদা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি নেপাল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন ধীরাজ শেঠ। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। ১৯৫০ সাল থেকে ভারত ও নেপালের মধ্যে একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার ঐতিহ্য চলে আসছে। দীর্ঘদিনের এই রীতি দুই…
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট, ছবি, ভিডিও বা মন্তব্য শেয়ার করার আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে অনলাইনে কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলতে বলা হয়েছে। রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে এ সতর্কবার্তা দেওয়া হয়।সোমবার (১৭ আগস্ট) রাতে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় রোমানিয়ার বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এখন যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এসব প্ল্যাটফর্মে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও অনেক সময় আইনি কিংবা অন্য ধরনের…
বাংলা ভাষার আধুনিককালের অন্যতম নাট্যকার সেলিম আল দীনের জন্মদিন আজ। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা ফিরোজা খাতুন।সেলিম আল দীন সেনেরখিলের মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এসএসসি এবং ১৯৬৬ সালে ফেনী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনার পর রাজনৈতিক কারণে টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজে পড়াশোনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা…
সাংবাদিকদের সুরক্ষাসহ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে থাকা বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।তিনি বলেন, ‘কমিশনের প্রতিবেদনে সাংবাদিকদের সুরক্ষাসহ বেশ কিছু ভালো নীতি ও সুপারিশ ছিল। এগুলো বাস্তবায়ন করা প্রয়োজন।’সোমবার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এ অনুষ্ঠানের আয়োজন করে। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিকেরা নানা প্রতিকূলতার মধ্যেও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সময়…
পরিকল্পনাহীন নগরায়ণ, বায়ুদূষণ, জলাবদ্ধতা, খাল-জলাশয় দখল, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ ভূমি ব্যবহারে ক্রমেই বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) ‘ঢাকা শহরের বাসযোগ্যতা: চ্যালেঞ্জ ও পরিকল্পিত সমাধানের পথরেখা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। বিআইপির বিশ্লেষণে বলা হয়, ঢাকার অন্যতম বড় সমস্যা বায়ুদূষণ। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, ইটভাটা ও শিল্পকারখানার দূষণে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতাও বাড়ছে। চলতি বর্ষার আগে রাজধানীতে ১৪১টি জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। একসময় ঢাকায় প্রায় ৫৬টি খাল থাকলেও অধিকাংশই এখন দখল ও দূষণে অস্তিত্ব হারিয়েছে। অপরিকল্পিতভাবে জলাশয়, নিম্নাঞ্চল ও বন্যাপ্রবাহ এলাকা ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।…
ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনা, ভিসা সহজ করা এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে হবে। বাংলাদেশের অবস্থান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ঘিরে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের বড় সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বৈঠকে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ, ভিসা জটিলতা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। নিয়মিত ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা চালুর…
আজ ১৫ আগস্ট, বাঙালি জাতির স্থপতি ও স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের বাসভবনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন পুত্র—শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল, এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। এছাড়াও সেদিন শহিদ হন বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, ভাগনে যুবনেতা শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর…
কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিদ হাসান সরকার আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের প্রিয়মুখ সৈয়দ সারোয়ার আলম নিশান।শাহিদের সঙ্গে তাঁর স্মৃতির কথা স্মরণ করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “শুক্রবার এলেই তোর ফোন আসত—‘নিশান ভাই, বাড়িতে আসছেন? কই আছেন, বলেন, দেখা করব।’ কত আপন ছিলি রে ভাই! অথচ আজ তুই নেই…”শাহিদ হাসান সরকারের হাসিমাখা মুখ ও তাঁর সেই আদরের “নিশান ভাই” ডাকটি আজীবন হৃদয়ে বেঁচে থাকবে বলে জানান তিনি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর…
ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি।শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে বিচারপতিরা এই পরিদর্শন শুরু করেন। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজার নেতৃত্বে পরিদর্শন দলে চিফ প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরাও ছিলেন। এর আগে গত শনিবার রাজধানীর উত্তরায় র্যাব পরিচালিত ‘বন্দিশালা’ বা ‘গুমঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। বিচারাধীন মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে এসব স্থান পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, র্যাব ও ডিজিএফআই পরিচালিত কথিত বন্দিশালায় ব্যক্তিদের গুম করে রাখার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা বিচারাধীন রয়েছে।জেআইসিতে ২৬ জনকে…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৮ আগস্ট) পিবিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আজ ঢাকার কেরাণীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করার কথা এক বার্তায় জানিয়েছেসংস্থাটি।গ্রেপ্তার হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয় তাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাফিজুর রহমান আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে ফের ধরা হয়েছে।একইসঙ্গে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর বিষয়টি…
ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ‘জেআইসি সেলে’ আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।শনিবার (৮ আগস্ট) ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকার দেশে একটি অমানবিক ব্যবস্থা গড়ে তুলেছিল। সরকার ভিন্নমতাবলম্বীদের দমন করতে ‘আয়নাঘর’ নামে পরিচিত এসব গোপন বন্দিশালা ব্যবহার করা হতো। সেখানে অনেক ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে আটকে রাখার অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘এক/এগারর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা…
