Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী
- আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
- তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
লেখক: admin
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের। সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। আমরা সাংবিধানিকভাবেই এখন জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি।’ রবিবার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমানে কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।সংসদে আলোচনা শেষে সংবিধান…
ঠাসা সূচির মধ্যেও কাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে জিতলে হয়তো এই প্রস্তুতির দরকার হতো না। প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে। সিরিজ ১-১। আজকের তৃতীয় ওডিআই কার্যত ফাইনাল। যেটি জিততে মরিয়া বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।দ্বিতীয় ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে তোলে ২৭৪ রান। পরে বৃষ্টির দরুন ম্যাচ ৩২ ওভারে নেমে আসে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান। শেষ পর্যন্ত ২৫.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে ১২৮ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। প্রথম ম্যাচে পাকিস্তানও ১১৪ রানে অলআউট হয়। দ্বিতীয় ওয়ানডেতে…
রাজশাহীর বাগমারায় ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।রোববার (১৫ মার্চ) দুপুরে ভবানীগঞ্জ পৌরসভার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে পৌরসভার ভিজিএফ তালিকাভুক্তদের মধ্যে চাল বিতরণরে জন্য চার হাজার ৬২৫ জনকে ডাকা হয়। সকালে ভবানীগঞ্জের আলু হাটায় চাল বিতরণ শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে কিছু লোক চাল নিতে আসলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাদের দাবি তালিকায় নাম থাকার পরেও চাল দেওয়া হয়নি এবং স্বজনপ্রীতির কারণে তারা বঞ্চিত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আলু হাটায় চাল বিতরণ বন্ধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার হিসেবে ভাবমূর্তি কমতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ট্রাম্প বলেছেন, আমেরিকা ইরানের খারগ দ্বীপে শুধু ‘মজা করার জন্য’ হলেও বোমা মারতে পারে’। খবর আলজাজিরার। কিংস কলেজ লন্ডনের যুদ্ধকৌশল বিষয়ে অতিথি লেকচারার সামির পুরি আল জাজিরাকে বলেন, কোনো প্রধান বা সুপারপাওয়ার নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার সময় কেবল সামরিক ক্ষমতার বিষয়ই গুরুত্বপূর্ণ নয়, বরং এও দেখানো হয় যে এটি একটি দায়িত্বশীল রাষ্ট্র, যার সঙ্গে কৌশলগত বিশ্বাস রাখা যায়।’ তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কর্মকাণ্ডও গালফ অঞ্চলের দেশগুলোর মনে প্রশ্ন সৃষ্টি করতে পারে যে, যুক্তরাষ্ট্র কি দীর্ঘমেয়াদে স্থিতিশীল অংশীদার…
সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহীন আফ্রিদি। আগে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিকরা।টস হেরে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা। দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লের ১০ ওভারে ৫০ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার। সাইফের চেয়ে বেশি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। ৪৭ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। ৩ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। এই প্রতিবেদন…
ঈদুল ফিতরে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়স্বজনের কাছে বা প্রয়োজনে থানায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৫ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে এসব কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।তিনি বলেন, ঈদকে সামনে রেখে নগরবাসীর যাত্রা নির্বিঘ্ন করা এবং ফাকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় অরক্ষিত অবস্থায় রেখে যাওয়া উচিত নয়। সম্ভব হলে এগুলো আত্মীয়স্বজনের কাছে রেখে যেতে…
ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা রেখেছে। ইসরায়েল বলছে, আরও অন্তত তিন সপ্তাহ পরাক্রমশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। সোমবার (১৬ মার্চ) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন গত রোববার সিএনএনকে জানান, ‘আমাদের সামনে হাজারো লক্ষ্যবস্তু আছে। আগামী অন্তত তিন সপ্তাহ বা ইহুদিদের পাসওভার ছুটির সময়কাল পর্যন্ত আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বিত পরিকল্পনা তৈরি করে করেছি এবং সে অনুযায়ী প্রস্তুত আছি।’ তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনী ‘কোনো স্টপওয়াচ দেখে বা সুনির্দিষ্ট সময়সীমা অনুযায়ী কাজ করছে না। বরং আমাদের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে তারা কাজ করছে।’ডেফরিনের মতে…
গণভোটের বিষয়ে এনসিপি নেতাদের বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে তারা পুরো বিষয়টি না বুঝেই কথা বলছেন এবং বিষয়টি অর্ধেক বুঝে মন্তব্য করছেন।সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসঙ্গে নিয়েই…
সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে এবং সব প্রকল্পই নির্দিষ্ট হিসাব-নিকাশের ভিত্তিতে পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এত বড় প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হবে।সোমবার (১৬ মার্চ) চট্টগ্রামের মীরসরাইয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন,…
জ্বালানি তেল দিয়ে চলতে থাকা একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) ব্রাহ্মণবাাড়িয়ার সুলতানপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই গাড়ি থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাজীব রহমান। তিনি জানান, চেকপোস্টে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় তল্লাশির সময় সংকেত দিলে ওই প্রাইভেট কারের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।এ সময় এর গ্যাস সিলিন্ডারে বিশেষভাবে লুকানো ২১ কেজি উদ্ধার করা হয়।গাড়িটি জ্বালানি তেল দিয়ে চালানো হচ্ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে দুই জুতার দোকানের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, ‘ইরাম বিডি’ ও ‘স্প্লেড’ নামের দুটি জুতার দোকানের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল শপিং মলের ভেতরেই এ ঘটনা ঘটে। ঘটনার সময় উপস্থিত ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। ঈদকে সামনে রেখে শপিং মলগুলোতে যখন ক্রেতাদের ভিড় বেড়েছে, ঠিক সেই ব্যস্ত সময়ে এমন ঘটনা ক্রেতাদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনার ঝড়। শপিং মলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও…
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিন অতিবাহিত হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানান, ১০ নম্বর অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন ডাকার বিধান থাকলেও তা মানা হয়নি।রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে তিনি সংবিধান সংস্কারের আইনি বাধ্যবাধকতা ও বর্তমান স্থবিরতা তুলে ধরেন।ডা. শফিকুর রহমান বলেন, ১০ নম্বর অর্ডারে পরিষ্কার বলা হয়েছে—সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়,…
সরকারি অর্থে সফটওয়্যার কেনায় প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলার মুখে পড়েছিলেন মো. মিজানুর রশীদ। যদিও তিনি সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে দাবি করেন, তবে বিষয়টি নিয়ে এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এসবের মাঝেই বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাকে প্রশাসন, মানবসম্পদ ও অর্থ বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (যানবাহন) হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৪ মার্চ মিজানুর রশীদকে বদলি করে অর্থ ও হিসাব বিভাগে নেওয়া হয়। পরদিন আবার তাকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। পাশাপাশি…
