বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এখন যারা ক্ষমতায় গেছে এক মাসও হয়নি, তারা ১৮০ ডিগ্রি উল্টো ঘুরে গেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের গণভোটের অধ্যাদেশ বাতিল করার ব্যবস্থা করছে। মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টো চলে। কিন্তু তারা এক মাসেই উল্টা চলছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুর ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি-জামায়াতসহ ৩৩টি দল ফ্যাসিস্ট আমলের রাষ্ট্রব্যবস্থাকে সংস্কারের জন্য সাংবিধানিক, রাজনৈতিক, আইনি, প্রশাসনিক ৮৪টি সংস্কারের বিষয়ে একমত হয়েছিলাম। তার মধ্যে ৪৭টি সংস্কার ছিল সাংবিধানিক পরিবর্তন।’
তিনি বলেন, ‘দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।
