হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে আইফোনের বাক্স ও দামি সুগন্ধির প্যাকেট ভাসার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ছোট নৌকায় থাকা কয়েকজনকে ভাসমান পণ্য সংগ্রহ করতে দেখা যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড জাহাজটি দুবাই থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। বুধবার একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আগুন ধরে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন সামুদ্রিক কর্তৃপক্ষের কর্মকর্তারা। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের ২১ জন নাবিককেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ আহত হননি। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, অনুমোদনহীন পথে হরমুজ অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবেছে। ফলে ডুবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
সর্বশেষ:
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
ঢাকা
আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
|
পূর্বাহ্ণ ১১:৪৫, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাবপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টেছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ডশাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক

