মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মাথায় একটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান এবং সেখান থেকে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
সর্বশেষ:
- বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে সভা করেছেন এমপি ডা. জীবন
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
ঢাকা
আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
|
পূর্বাহ্ণ ০৮:২৮, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে সভা করেছেন এমপি ডা. জীবনরোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাবপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টেছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড

