মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ফল ছাপিয়ে আলোচনায় টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিতর্কিত রান আউট। যা নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল চর্চা হচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ দলের সমালোচনা করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার অজয় জাদেজা।২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড-আউটের সঙ্গে মিলিয়ে এক্স-এ দেওয়া এক পোস্টে অজয় জাদেজা লিখেছেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড-আউট থেকে সালমান আলী আগার বিতর্কিত রান আউট, মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা একটি অপরাধ। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সব দলকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।’ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারে। এ সময় বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান।
এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ সেটি স্টাম্পে মারেন। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেয়।
সর্বশেষ:
- দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে না
- এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে শিগগিরই চুক্তি হবে: ইরান
- শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা
- ভালো কাজ করা বন্ধ করবেন না, কেউ না দেখলেও দেখেন আল্লাহ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৫:৪৭, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁনবাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কোনো দেশের অধীন থেকে পরিচালিত হবে নাএসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশিআদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাতগভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব

