শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। পাশাপাশি ভারতে খালি ট্রাক ফেরত যাওয়ার সুযোগও থাকবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ফলে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে আসা পণ্য খালাস ও শুল্কায়নের জন্য দুই দিন কার্যক্রম চালু রাখা হবে। এতে বন্দরে জমে থাকা পণ্য ছাড়ের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে বন্দরে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
সর্বশেষ:
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
ঢাকা
আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
|
পূর্বাহ্ণ ১১:২১, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাবপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টেছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ডশাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক

