ভোলার সদর উপজেলার একটি পুকুরে মাছ ধরার সময় শপিং ব্যাগে মোড়ানো একটি পিস্তল দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জসিম নামে এক স্থানীয় বাসিন্দা ওই পুকুরের পানি সেচে হাত দিয়ে মাছ ধরছিলেন। এ সময় শপিং ব্যাগ মোড়ানো একটি পিস্তল দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে।
সর্বশেষ:
- বিয়েটা আর করতে হলো না: পরীমনি
- কান্নাভেজা চোখ লুকিয়ে মহা তারকার বিশ্বকাপ অভিযান শেষ।
- বিশ্ব দেখলো মেসির চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি
- তৃতীয় বিয়ে সারলেন আমির খান
- রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়া হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট
- এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী
- সব সরকারি হাসপাতালে ৩১ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
- সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন বুবলী,ফিরছেন ক্যামেরার সামনে
৩১ জুলাই, ২০২৬
|
পূর্বাহ্ণ ১২:০০, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

