রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরিয়ে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা দিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভোলার আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির গত ২৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব বরাবর এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাইয়ের স্পিরিটকে (চেতনা) অসম্মান করেছেন। তাই তিনি রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। শুধু তাই না, তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ নামে পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ফলে তিনি রাষ্ট্রপতি পদের শপথ ভঙ্গ করেছেন। তাই নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করে তাঁকে দিয়ে সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেওয়াতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে রিট করার কথা বলা হয়েছে নোটিশে।

