মানব পাচারের অভিযোগে মামলায় রিমান্ড শুনানির জন্য গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আজ (মঙ্গলবার) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তবে শুনানির পরেই আদালত প্রাঙ্গণে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে পচা ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড আবেদন জানানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আদেশ শেষে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ একজন বলেন, ১০টা পঁচা ডিম মেরে একটু শান্তি পেয়েছি, আগামীতে সুযোগ পেলে আরও মারব।

