ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)-এর গ্রাহকদের সংবেদনশীল তথ্য চুরির দাবি করেছে ‘সিরিউসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। প্রাথমিক অনুসন্ধানের পর ঘটনাটি আংশিক স্বীকার করে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব গ্রাহকের তথ্য প্রভাবিত হয়েছে, তাদের ইতোমধ্যে ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে একই সঙ্গে এক বিবৃতিতে এসবিআই স্পষ্ট করে আশ্বস্ত করেছে যে, গ্রাহকদের গচ্ছিত আমানত ও মূল ব্যাংকিং অ্যাকাউন্ট তাদের কাছে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সাইবার নিরাপত্তা মনিটরিং সংস্থা ‘সাইবারপালস৫৬’ প্রথম এই তথ্য প্রকাশ্যে আনে। তাদের দেওয়া দাবি অনুযায়ী, ভারতের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩ লাখ ৮০ হাজার নথি এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে। চুরির তালিকায় গ্রাহকদের নাম, ঠিকানা, মোবাইল নম্বরের পাশাপাশি ঋণের আবেদন এবং অ্যাকাউন্ট খোলার নথিপত্রসহ অসংখ্য পিডিএফ ও ফাইল রয়েছে। এই দাবির পর ব্যাংকটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করে সাইবার আক্রমণের সত্যতা যাচাই করছে। সাইবার নিরাপত্তাবেশ্লেষকদের মতে, তথ্য চুরির এই ঘটনাটি চরম উদ্বেগের কারণ হতে পারে। যদিও হ্যাকাররা সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাব থেকে টাকা সরানোর সুযোগ পায়নি, তবুও ফাঁস হওয়া নথিপত্র ব্যবহার করে প্রতারকরা পরিচয় চুরি করতে পারে। এর মাধ্যমে ভুয়া পরিচয়ে ঋণের আবেদন বা ব্যক্তিগত আর্থিক প্রতারণার মতো নানা অপব্যবহারের বড় ঝুঁকি তৈরি হয়েছে। ঘটনার মূল উৎস শনাক্ত করতে এবং এসবিআই-এর অভ্যন্তরীণ সিস্টেমে কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের কাজ চলমান রয়েছে।
সর্বশেষ:
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
ঢাকা
আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
|
পূর্বাহ্ণ ১১:৪৬, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাবপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টেছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ডশাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক

