ক্ষমতায় আসার পর ড. ইউনূসও আগের রাজনীতিবিদদের স্টাইল অনুসরণ করেছেন বলে মন্তব্য কলেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে খালেদ মুহিউদ্দীন এ মন্তব্য করেন।
খালেদ মুহিউদ্দীন বলেন, আমি দিনের পর দিন ড. ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার অন্যায় কাজগুলোর সমালোচনা করেছি। কিন্তু ইউনূস নিজে যখন ক্ষমতায় এলেন তখন সেই রাজনীতিবিদদের স্টাইলই ফলো করলেন। কয়েকটা আপনাদের স্মরণ করে দিই। প্রথমত, নিজেই নিজেকে মামলা থেকে মুক্ত করলেন। অন্তর্বর্তী সরকারের সময় ৬৬৬ কোটি টাকা কর মকুফ পেলেন। শুধু গ্রামীণ ব্যাংক নয় গ্রামীণ সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা যাতে বাকি জীবনের জন্য নিশ্চিত হয় সেটা করে গেছেন তিনি। তিনি বলেন, ইউনূসের ক্ষমতা গ্রহণের শুরু থেকেই বলতে চেয়েছি শান্তির নোবেল পাওয়া আর কোন দেশের শান্তি স্থাপন আসলে এক জিনিস না। ইউনূসের দেড় বছরের শাসনের আপনারা এটা মিলিয়ে নেন। শান্তি শৃঙ্খলা জায়গায় ইউনূস প্রশাসন ছিল পুরাই
ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন মব রাজত্ব কখনো কায়েম হয়নি।
এখন এসবের দায় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ও পুলিশসহ নিরাপত্তায় যুক্ত সব বাহিনীকে নিতে হবে।
শেখ হাসিনার আমলে সব কিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায় তাহলে ইউনূসের আমলে সব কিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করা যাবে না কেন, বলে প্রশ্ন রাখেন খালেদ মুহিউদ্দীন।


