১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৫:৫৯, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সিদ্ধান্তে প্রতিমন্ত্রী নুরুল হক নুর-এর দায়িত্ব কমানো হয়েছে। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক গেজেটে আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টনের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি (আইআই) বিধি অনুযায়ী এ পুনর্বণ্টন কার্যকর করা হয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তাকে নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হলে নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version