ঈদুল ফিতরের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের অজুহাতে ঈদযাত্রা ব্যাহত করা বা পরিবহন ভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া হবে না। মন্ত্রী জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ সন্তোষজনক ও নিরাপদ অবস্থায় রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাসসহ অন্যান্য পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “জ্বালানি তেলের ঘাটতির কারণে ঈদযাত্রায় কোনো সমস্যা তৈরি হবে না। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়েরও সুযোগ নেই।”
সড়কমন্ত্রী আরও বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মেট্রোরেলের সেবা ইতোমধ্যে নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

