মানবিক দিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন দীপু মনির মেয়ে তানি দীপাভলি নাওয়াজ। ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার স্বামী সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এ কারণে মানবিক বিবেচনায় তার প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. দীপু মনি ২০২৪ সালের ২০ আগস্ট মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার হন। পরে আরও ৩৭টি মামলায় গ্রেফতার হয়ে তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। তিনি তদন্তাধীন একাধিক মামলার আসামি।

Share.
Leave A Reply

Exit mobile version