প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘আমাদের বিশ্বাস, সংকল্প, চিকিৎসা খরচ মেটাতে আর সর্বস্বান্ত নয়, মানসম্মত চিকিৎসাসেবা ইনশাআল্লাহ থাকবে সবার দোরগড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়।’
গতকাল শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত জুলাই যোদ্ধা ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলে জুবাইদা রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, একটি সুস্থ দেশই উৎপাদনশীল, আত্মনির্ভর ও সার্বভৌম। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, একটি মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দেওয়াই সরকারের সংকল্প। সবার জন্য স্বাস্থ্য—এই নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

