রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘১৭ মাসে সারা বাংলাদেশের সর্বনাশ ঘটিয়ে যেভাবে ড. মুহাম্মদ ইউনূস বিদায় নিয়েছেন এবং তার উপদেষ্টারাও অবনত মস্তকে সরে গেছেন এই নির্মম বাস্তবতা থেকে যদি আমরা শিক্ষা না নিই, তবে তা হবে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘তিনতন্ত্র’-এ গোলাম মাওলা রনি এসব কথা বলেছেন।
গোলাম মাওলা রনি বলেছেন, ‘প্রায় ১৭ মাস আগে যখন ড. ইউনূস দায়িত্ব গ্রহণ করেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম; বিশেষ করে ফেসবুককেন্দ্রিক এক প্রবল প্রচারণা লক্ষ করা যায়। সরকার, প্রধান উপদেষ্টা ও তার কার্যালয়ের ভেরিফায়েড পেজ, এমনকি কিছু সাংবাদিকও নিয়মিতভাবে সরকারের সাফল্য তুলে ধরতে থাকেন। পাশাপাশি এনসিপি ও জামায়াতের মতো দলগুলোও সামাজিক মাধ্যমে বেশ প্রভাবশালী ভূমিকা রাখছিল। সেই সময় দেশের অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করে এই সরকারের অর্থের সংকট হবে না, ঋণের অভাব হবে না, আন্তর্জাতিক মহলেও সমর্থনের ঘাটতি থাকবে না। কিন্তু চার-পাঁচ মাসের মধ্যেই বাস্তবতা ভিন্ন চিত্র সামনে আনে। সামাজিক মাধ্যমে যা প্রচারিত হচ্ছিল, বাস্তবে তার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না।

