ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার (৭ মার্চ) পর্যন্ত সপ্তম দিনে গড়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বিমানবন্দরে অনেক বিমান জ্বলছে। মেহরাবাদ বিমানবন্দরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এর আগে ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ার বার্তায় বলা হয়, তারা ইরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করছে।
সর্বশেষ:
- হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী
- আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
- তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
১৯ এপ্রিল, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৪:৫৮, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

