জীবনেও এমন বিপদে পড়ি নাই। দুঃখের কথা না পারি কইতে, না পারি সইতে। সব সময় শরিক হইয়া কোরবানি দিছি। এই বছর পারি নাই। ছেলেডা মাংসের লাগি কানতাছে। হাতে টাকা নাই। হের লাগি কম দামে কোরবানির মাংসের লাগি এহানে আইছি। জমিজমা বেইচা দালালের মাধ্যমে বিদেশ গিয়া ধরা খাইলাম। ৩ মাস পর আইয়া পড়লাম। অহন বেকার। আমি কারো কাছে মাংস চাইতেও পারি না, কেউ দিতেও আসে নাই।’- কান্নাজড়িত কণ্ঠে এভাবেই বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের মাতুবাড়ি মোড়ে গোশত কিনতে আসা এক অসহায় বাবা।
গতকাল ঈদের দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস কুড়িয়ে এনে তা আবারও কেজি দরে বিক্রি করছেন বাঞ্ছারামপুরের নিম্ন আয়ের মানুষেরা। কেজিপ্রতি এসব মাংসের দাম ৬৫০ টাকা হেঁকে বিক্রি করছিল ৬০০ টাকা দরে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেলে বাঞ্ছারামপুরের মাতুরবাড়ির মোড়, চৌরাস্তা, উপজেলা ব্রিজসহ রূপসদী এলাকা ঘুরে মাংস বিক্রির এমন দৃশ্য দেখা গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version