১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৫:০৫, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব চলবে না। যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ। শুক্রবার সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। সকালে শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল। পরে এক আলোচনা সভায় তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version