১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৫:০৪, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে দুবাই থেকে মানুষ দ্রুত চলে যাওয়ায় সেখানে হাজার হাজার পোষা প্রাণী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে বলে জানিয়েছে প্রাণী কল্যাণ সংস্থাগুলো। খবর আলজাজিরার। প্রাণী সুরক্ষা সংস্থা রয়েল স্যোসাইটি ফর প্রিভেনশন অব ক্রোয়েলটি টু অ্যানিমল (আরএসপিসিএ) জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে যারা হঠাৎ করে দেশ ছাড়ছেন, তাদের পোষা প্রাণীগুলো ‘নীরব ভুক্তভোগী’ হয়ে উঠছে। অনেকেই দ্রুত দেশ ছাড়তে গিয়ে তাদের পোষা কুকুর-বিড়ালকে সঙ্গে নিতে পারছেন না। গত সপ্তাহে যুক্তরাজ্য সরকার মধ্যপ্রাচ্য থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে জরুরি ফ্লাইট পরিচালনা করে। ১ মার্চের পর থেকে প্রায় ৪৫ হাজার ব্রিটিশ নাগরিক অঞ্চলটি ছেড়ে গেছেন বলে জানা গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version