ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সোমবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনে গড়ালো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং এই যুদ্ধ বন্ধের অধিকার একমাত্র তাদের। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধ আরও কতদিন চলতে পারে- তা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। আমরা এসব লক্ষ্যবস্তুর ওপর নজর রাখছি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন রোববার এসব তথ্য জানিয়েছেন। এফি ডেফরিন বলেন, আমাদের এখনো ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে এবং আমরা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি।তিনি আরও বলেছেন, আমরা মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত তিন সপ্তাহের (ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত) পরিকল্পনা প্রস্তুত রেখেছেন। শুধু তা–ই নয়, এই তিন সপ্তাহের পরের সময়ের জন্য আরও গভীর পরিকল্পনা হাতে রেখেছি। এ ছাড়া ইসরায়েলের সংস্কৃতি ও ক্রিয়ামন্ত্রী মিকি জোহার তার দেশকে আগামী দিনগুলোতে যুদ্ধের ভয়াবহতা যে বাড়বে তার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ খুব সম্ভবত আরও কয়েক সপ্তাহ চলতে পারে। ইসরায়েলের রেডিও ১০৩এফএম’কে মিকি বলেছেন, আমরা জানি সামনের দিনগুলোতের যুদ্ধের মাত্রা বাড়তে পারে। তাই আগামীর দিনগুলোতে ইসরায়েলের সবাইকে আরও প্রস্তুত থাকতে হবে। খুব সম্ভবত এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলবে।
সর্বশেষ:
- হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী
- আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
- তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
১৯ এপ্রিল, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৪:৫৬, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

