আর ১০টা মিনিট সময় পেলে আমার স্ত্রীও নিচে নেমে আসতে পারত।’ কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে বসে বুকফাটা কান্নায় এভাবেই বারবার মূর্ছা যাচ্ছিলেন আশিকুল ইসলাম। ইনানীর একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের ছয় সদস্যকে হারিয়ে এখন নিঃস্ব তিনি। স্ত্রী ও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের নিয়ে গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন আশিকুল ইসলাম। ওঠেন উখিয়ার ইনানী পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্ট’-এ। শনিবারই তাদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ফেরার আগেই আগুন কেড়ে নেয় তাদের আনন্দময় ভ্রমণের সবটুকু স্মৃতি। আশিকুল বলেন, আগুন দেখতে পেয়ে স্ত্রীই তাকে ডেকে তোলেন। এরপর পাশের কক্ষে থাকা অন্য স্বজনদের ডাকতে যান তিনি। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে তিনি দ্রুত একটি জানালা ভেঙে সেখান দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন। কিন্তু তার স্ত্রী আর বেরিয়ে আসতে পারেননি। পরিবারের তথ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে এক শ্যালিকার স্বামী চুয়াডাঙ্গায় চলে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে তাদের পরিবারের মোট নয়জন সদস্য অবস্থান করছিলেন। এদের মধ্যে আশিকুলের মামা-শ্বশুর মাসুদ ও তার স্ত্রী মিলা দগ্ধ ও আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ঢাকায় রেফার করেন।
সর্বশেষ:
- রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টে
- ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ড
- শাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক
- নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
- ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
ঢাকা
আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
|
অপরাহ্ণ ০১:২২, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাবপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানআঙুল থেঁতলে গেছে মুশফিকের, খেলবেন না মিরপুর টেস্টেছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর তিন দিনের রিমান্ডশাহরুখ খান বললেন, ‘খুনি নই’ আমি প্রেমিক

