গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে’ যুক্তরাষ্ট্রে খেলা হয়তো ঠিক হবে না। ট্রাম্পের এই প্রচ্ছন্ন হুমকির পরই নড়েচড়ে বসেছে ইরান ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে তারা।
বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে খেলতে চায় ইরান। মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের এক্স হ্যান্ডলে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, ‘ট্রাম্প যখন নিজেই স্বীকার করছেন যে তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা কোনোভাবেই আমেরিকা সফরে যাব না। আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যেন ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।’বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে ফিফার প্রতিক্রিয়া জানার চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। পূর্ব সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে।মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং সেই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।গত সপ্তাহেই ইরানের ক্রীড়ামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে খেলা তাদের জন্য অসম্ভব। এ অবস্থায় প্রশ্ন উঠছে, ভেন্যু পরিবর্তন না করলে ইরান আদৌ বিশ্বকাপে খেলবে কি না।
সর্বশেষ:
- পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে যুবক খুন
- বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রী, ছুটির ঘণ্টার পর
- ৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা
- আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া
- আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
- মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান এমপি হানজালা
- সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি
১৮ এপ্রিল, ২০২৬
|
অপরাহ্ণ ০৯:১৫, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

