হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান ও রোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবা দিতে গিয়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসাসেবা কার্যক্রম ও রোগীদের সেবার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
এসময় সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

