বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের কিছু অনাকাঙ্ক্ষিত প্রশ্নে বিরক্ত ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। এক ভিডিও বার্তায় এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ভিডিওর শুরুতেই প্রভা ভক্তদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সঙ্গে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। কিন্তু কোনো ধরনের শিষ্টাচার ছাড়াই হুট করেই যখন কেউ হঠাৎ প্রশ্ন করে বসেন ‘আপা বিয়ে করছেন না কেন?’, তখন পুরো বিষয়টি অত্যন্ত অশোভন ও বিব্রতকর হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।’

