চীনকে দেওয়া বিশেষ অর্থনৈতিক সুবিধাগুলো ভারতকে দেবে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৫ মার্চ) রাইসিনা ডায়ালগে দেওয়া বক্তব্যে এই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডউ। তিনি স্পষ্ট করেছেন, ভারতকে বড় প্রতিযোগী হিসেবে গড়ে ওঠার সুযোগ দিয়ে অতীতে চীনের ক্ষেত্রে করা ভুলের পুনরাবৃত্তি করতে চায় না ওয়াশিংটন। ভারতের ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি বিষয়ক ফ্ল্যাগশিপ সম্মেলন ‘রাইসিনা ডায়ালগ’-এ ল্যান্ডউ বলেন, যুক্তরাষ্ট্র ভারতের ‘অসীম সম্ভাবনা’র বিকাশে সঙ্গে থাকতে চায়। তবে নয়াদিল্লিকে বুঝতে হবে যে, ‘২০ বছর আগে চীনের সঙ্গে আমরা যে ভুল করেছিলাম, ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে না।’
একটি বাণিজ্য চুক্তির আলোচনার প্রেক্ষাপটে তার এই মন্তব্য ভারতের প্রতি ওয়াশিংটনের সতর্ক অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।

