সুহান চৌধুরী , বানিয়াচং থেকে:
বানিয়াচং শহীদ মিনারে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবনের উদ্যোগে বৃক্ষরোপণ
হবিগঞ্জের বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গণে সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ হাসান, ১৩ নং মন্দরী ইউপি বিএনপির সভাপতি এডভোকেট মিজানুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

