সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, তিনি সেনাপ্রধান থাকাকালীন কেনাকাটায় দুর্নীতি হয়েছিল। তবে বিষয়টি তার এখতিয়ারের বাইরে থাকায় তিনি এ বিষয়ে কোনো তদন্ত করেননি। শতাধিক গুম-খুনের ঘটনায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনজীবীর জেরায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনা প্রধানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরে এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ মার্চ দিন ধার‌্য করেছেন ট্রাইব্যুনাল।
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে চতুর্থ দিনের মতো জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবী আবুল হাসান। জেরার এক পর্যায়ে আইনজীবী দাবি করেন, সেনাপ্রধান থাকাকালে কেনাকাটা চক্রের দুর্নীতির সঙ্গে ইকবাল করিম ভূঁইয়া নিজেও জড়িত ছিলেন। জবাবে এই অভিযোগ অস্বীকার করেন সাবেক সেনাপ্রধান।

Share.
Leave A Reply

Exit mobile version