সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে কাঁকড়া ধরার সময় সোমবার (১৬ মার্চ) এক জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে এবং মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবি করেছে। অপহৃত জেলে হলেন মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রাজ্জাক শেখের ছেলে মিজান শেখ (৪০)। মিজান শেখের সাথে থাকা তার চাচাতো ভাই জানান, তারা ১৪ মার্চ সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করতে। পরে বনদস্যু আল আমিন বাহিনী তাদের ঘিরে ফেলে। এরপর মিজান শেখকে নৌকা থেকে তুলে নিয়ে যায় এবং পরিবারকে মুক্তিপণের খবর দেওয়ার জন্য তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। অপহরণের বিষয়ে মিজান শেখের বড় ভাই হুমায়ন শেখ (৫৫) মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, ‘ছোট ভাই ঋণ করে বনে গিয়েছিল। এখন তার মুক্তির জন্য ছাড়াও চালান তুলতে হবে এবং বনদস্যুদের ৬০ হাজার টাকার দাবী মেটাতে হবে। এ ঘটনায় পরিবারের সবাই গভীর উদ্বেগে রয়েছে।’

মোংলা থানার ডিউটি অফিসার (এ.এস.আই. মহরম) জানান, এখনো আনুষ্ঠানিক অভিযোগ থানায় পৌঁছায়নি, তবে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দিয়েছে কিনা তা তিনি জানেন না।

Share.
Leave A Reply

Exit mobile version