দুবাই-ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস আজ সোমবার (২ মার্চ) থেকে সীমিত পরিসরে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার ঘোষণা দিয়েছে। তবে এ পর্যায়ে কেবল আগে থেকে বুকিং করা এবং পুনরায় বুকিং সম্পন্ন হওয়া যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, অগ্রাধিকার পাওয়া এসব যাত্রীদের সঙ্গে এমিরেটস কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করবে। এ কারণে এয়ারলাইন্সের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে নিশ্চিত না করা পর্যন্ত সাধারণ যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে এমিরেটস কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের অন্যান্য সকল নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় এবং কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version