সংযুক্ত আরব আমিরাত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক চাপে পড়েছে। দেশের প্রধান খাত—বিমান পরিবহন, পর্যটন ও আবাসন—একযোগে বড় ধাক্কা খাচ্ছে।

গত এক মাসে দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বাজারমূল্য ১২০ বিলিয়ন ডলার কমেছে। একই সময়ে বাতিল হয়েছে ১৮ হাজারের বেশি ফ্লাইট। আবাসন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত; ২০২৫ সালের শেষের তুলনায় লেনদেন দ্রুত সংকুচিত হচ্ছে। গোল্ডম্যান স্যাকসের তথ্য অনুযায়ী, আবাসন লেনদেন এক বছরে ৩৭ শতাংশ কমেছে।

পর্যটন খাতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই ও আবুধাবি ‘নিরাপদ গন্তব্য’ হিসেবে ভাবমূর্তি হারাতে পারে। বিমান পরিবহনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। হোটেল খাতেও কক্ষ বুকিং কমে ভাড়া কমাতে বাধ্য হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, যুদ্ধ দীর্ঘায়িত হলে ইউএইর অর্থনীতি আরও বড় সংকটে পড়তে পারে। বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে—আঞ্চলিক অস্থিরতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়।

Share.
Leave A Reply

Exit mobile version