১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৫:৫১, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে স্পষ্টভাবে দাবি করেছেন মোহাম্মদ বাগের গালিবাফ। এর আগে একই অবস্থান জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিস্থিতি সামাল দিতে এবং বৈশ্বিক তেল ও আর্থিক বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে “মিথ্যা তথ্য” ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ইরান আগ্রাসনকারীদের বিরুদ্ধে “পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি” দাবি করে এবং এই অবস্থান থেকে সরে আসবে না। গালিবাফের এই বক্তব্যের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আলোচনার খবর অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি সংক্রান্ত ইস্যুতে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা-এর বরাতে বাগাই বলেন, কিছু বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বার্তা পৌঁছেছে। তবে এর জবাবে ইরান সতর্ক করেছে—তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা হলে তার “ভয়াবহ পরিণতি” হবে।

Share.
Leave A Reply

Exit mobile version