১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৪:১৩, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পনাহীন নগরায়ণ, বায়ুদূষণ, জলাবদ্ধতা, খাল-জলাশয় দখল, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ ভূমি ব্যবহারে ক্রমেই বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) ‘ঢাকা শহরের বাসযোগ্যতা: চ্যালেঞ্জ ও পরিকল্পিত সমাধানের পথরেখা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

বিআইপির বিশ্লেষণে বলা হয়, ঢাকার অন্যতম বড় সমস্যা বায়ুদূষণ। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, ইটভাটা ও শিল্পকারখানার দূষণে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতাও বাড়ছে। চলতি বর্ষার আগে রাজধানীতে ১৪১টি জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। একসময় ঢাকায় প্রায় ৫৬টি খাল থাকলেও অধিকাংশই এখন দখল ও দূষণে অস্তিত্ব হারিয়েছে।

অপরিকল্পিতভাবে জলাশয়, নিম্নাঞ্চল ও বন্যাপ্রবাহ এলাকা ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। পুরান ঢাকায় আবাসিক এলাকার মধ্যে রাসায়নিক গুদাম থাকায় অগ্নিঝুঁকিও রয়েছে। পাশাপাশি অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা, নারী ও প্রতিবন্ধীদের জন্য অনিরাপদ নগরপরিসর এবং শিশুদের খেলার মাঠের সংকট বাসযোগ্যতা কমাচ্ছে।

বিআইপি বলছে, খাল-জলাশয় পুনরুদ্ধার, সবুজ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক গণপরিসর নিশ্চিত করতে সমন্বিত নগর পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

Share.
Leave A Reply

Exit mobile version