রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলিতে রাকিব (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়। সে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার (১৫মার্চ) রাত সোয়া ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের উপড়ে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার৷ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে তাকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) এ ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় একজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তার নাম সিহাব হোসেন। বাড়ি খুলনায় বলে জানা গেছে। অপরদিকে, মো. রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকায় থাকেন বলে জানা গেছে। তিনি পেশায় কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান বলেন, রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি ওই যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version