১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৫:১১, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরুতে খুব দ্রুত অভিযান শেষ করার কথা বললেও এখন তিনি জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে এবং এতে যত সময় লাগুক তিনি পিছপা হবেন না। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর ১ মার্চ ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, চার সপ্তাহের মধ্যেই এই অভিযান শেষ হবে বলে তিনি আশা করছেন। তবে বর্তমান পরিস্থিতি ও যুদ্ধের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তিনি এখন কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে রাজি নন। ব্রিটিশ সাময়িকী টাইম-কে দেওয়া একটি বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প তার এই পরিবর্তিত অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি বলেন, তার কাছে এখন কোনো নির্ধারিত সময়সীমা নেই বরং ইরানে মার্কিন লক্ষ্যগুলো পূরণ করাই এখন মূল অগ্রাধিকার।

ট্রাম্প তার প্রধান তিনটি লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। এ ছাড়া তার চতুর্থ লক্ষ্য হলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি নির্মূল করা। এই লক্ষ্যগুলো অর্জিত না হওয়া পর্যন্ত মার্কিন বাহিনী ইরানে তাদের তৎপরতা চালিয়ে যাবে বলে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version