ভারতের দিল্লির নাংলোই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৪ মে) জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত সোমবার রাতে দিল্লির রানি বাগ এলাকায় এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই নারী জানিয়েছেন যে দুই ব্যক্তি বাসের ভেতরে তাকে ধর্ষণ করে। নির্যাতনের শিকার ওই নারী পিতমপুরার একটি বস্তি এলাকায় থাকেন এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন। দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা।

এদিকে ভারতীয় বার্তাসংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মে রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই নারী। এ সময় সরস্বতী বিহারের একটি বাসস্টপে একটি স্লিপার বাস এসে দাঁড়ায়।

Share.
Leave A Reply

Exit mobile version