কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা বলেছেন, প্রায় সব মিলে শুধু মেডিক্যাল কলেজের জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছি এই তিন দিনে। তাও কেউ জানবে না, আল্লাহ বাদে। আমি বলেছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি, এমনকি কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুলও নড়ব না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। আমির হামজা বলেন, আশপাশে আমার আত্মীয় পরিচয়ে হোক, দলীয় পরিচয়ে হোক, আর বিরোধী যারা আছে, কেউ যদি আমার নামে কিছু করতে চায়, আমি যদি জানতে পারি তার খবর করে ফেলব। এ কাজ কেউ ভুলেও করবেন না। জায়েজ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, সব অন্যায়, হারাম কাজ বাদ দিয়ে অন্তত বৈধ পথে চলতে থাকেন। একটা মানুষের চলতে খুব বেশি কিছু লাগে না। এই যে আপনারা যারা শ্রমিক অল্পতেই তুষ্ট হয়ে যান, অনেক আহামরি কিছু লাগে না। সুতরাং যাদের আহামরি কিছু লাগে, তারা এ জেলা থেকে, এ আসন থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version