ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে চমক দেখাচ্ছে অ্যাকশন-ড্রামা সিনেমা ‘দম’। অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক চাহিদার শীর্ষে রয়েছে। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অংশ নেয় নিশোসহ তার টিম ‘দম’। সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলেন নিশো। ভক্তদের নিশো বলেন, ‘কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি ভালো না। তোমরা শিক্ষিত, তোমরা যার ভক্ত তার সম্মান রক্ষার জন্য হলেও যখন প্রতিযোগিতা নিয়ে কথা বলবা, তখন গল্প নিয়ে কথা বলবে, গল্প থেকে কী বুঝলে তা নিয়ে কথা বলবে, সিনেমার দৃষ্টিভঙ্গি কী, কেন এ সিনেমায় অভিনয় করলাম, ইন্ডাস্ট্রিকে কী দিতে চায় সেগুলো নিয়ে কথা বলবে। আর যেগুলো নোংরামি সেগুলো থেকে দূরে থাকলে ভালো।’তবে ভক্তদের বলে লাভ নেই- এমন আক্ষেপ করে ‘দম’ অভিনেতা জানান, ‘তোমরা যা খুশি তাই করতে থাকো। তারপরও বলছি, যুক্তিহীন কথা আসলে যারা বলে, তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে বলে। সে কথায় বিতর্ক না করো। কারণ, যুক্তিহীন কথার উত্তর দেয়া জরুরি নয়। তর্ক জ্ঞানী মানুষের সাথে জ্ঞানী মানুষের হলে ভালো। জ্ঞান আর বেগুন হলে সমস্যা। তখন তর্ক হয়, যুদ্ধ হয়। তাই আমি আমার ভক্তদের বলবো, তোমরা যারা শিক্ষিত তারা ঝগড়া করো না।’

এদিকে, দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version