১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ০৫:০৮, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান আবারও কুয়েতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এবার ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা।

ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের আরিফজান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান।

এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এর আগে কুয়েতে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে তেহরান। হামলায় ওই ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

Share.
Leave A Reply

Exit mobile version