চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক দেশগুলোতে ইরান হামলা বন্ধ না করলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে যোগ দেওয়ার বিষয়টি জার্মানি বিবেচনা করতে পারে।জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো এ খবর জানিয়েছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। এর মধ্যে বিমান হামলায় অংশ নেওয়া এবং সামরিক ও আকাশপথে সহায়তা দেওয়ার বিষয়ও রয়েছে।এর আগে রবিবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানায়। তারা সতর্ক করে জানায়, প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিতে তারা প্রস্তুত।

এদিকে ইরানে গত শনিবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এর আগে রবিবার ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছিল বলেও জানিয়েছিল রেড ক্রিসেন্ট।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি অভিযানে জার্মানিও অংশ নিতে পারে
ছবিসূত্র : রয়টার্স
চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক দেশগুলোতে ইরান হামলা বন্ধ না করলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে যোগ দেওয়ার বিষয়টি জার্মানি বিবেচনা করতে পারে।জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো এ খবর জানিয়েছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। এর মধ্যে বিমান হামলায় অংশ নেওয়া এবং সামরিক ও আকাশপথে সহায়তা দেওয়ার বিষয়ও রয়েছে।

এর আগে রবিবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানায়। তারা সতর্ক করে জানায়, প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিতে তারা প্রস্তুত।

এদিকে ইরানে গত শনিবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এর আগে রবিবার ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছিল বলেও জানিয়েছিল রেড ক্রিসেন্ট।

অন্যদিকে ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে বলেও জানিয়েছে দেশটি।

Share.
Leave A Reply

Exit mobile version