আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আওয়ামী লীগের কার্যক্রম সচল হলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।
দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘যেহেতু আমাদের দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নাই সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের যখন কার্যক্রম যখন শুরু হবে বা আমরা করতে পারবো তখন হয়তো আবার চেষ্টা করবো রাজনীতিটা করার।’রাজনীতি ও ক্রিকেট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে। সব সময় থাকবে।’ কিছু দিন আগেই ৩৯ বছরে পা দিয়েছেন সাকিব। আর কতদিন খেলা চালিয়ে যাবেন- এমন প্রশ্নে সাকিব বলেন, ‘খেলার প্রতি আমার আগ্রহ এখনো আগের মতোই অটুট আছে, তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেদিন দেখবো আর আগ্রহ নেই, সেদিন নিজ থেকেই সরে দাঁড়াবো।’
সর্বশেষ:
- সহ-আয়োজক মেক্সিকো ছাড়িয়ে যেতে চায় অতীত সাফল্য
- সালমান শাহর দেহাবশেষ আবারও ময়নাতদন্তে, ভক্তদের ক্ষোভ
- জর্ডানে মার্কিন ঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
- বিশ্বকাপের ‘সির সির’ গানটি ৩ দিনে প্রায় ৪ কোটি ভিউ
- ৪৮ কোটি টাকা খরচেও সচল হয়নি খুলনার খাল
- দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে জামায়াত নেতা জখম
- বিশেষ বেঞ্চে রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল
- ব্রাজিলের জার্সি পরে মসজিদে জুতা চুরি,চুল কেটে দিল জনতা
১২ জুন, ২০২৬
|
পূর্বাহ্ণ ১০:৫৩, ২৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


