বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন তুলেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার এবং সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ঘটনা কেন সিনেমা বা উপন্যাসে স্থান পায়নি, আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তার বিশদ ব্যাখ্যা দিয়েছেন তিনি। ‘কালচার নিয়া ছোট্ট আলাপ’ শিরোনামের এই পোস্টে তিনি প্রচলিত ‘প্রগতিশীলতা’ ও ‘সাংস্কৃতিক কুলনেস’-এর রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ফারুকী তার পোস্টে প্রশ্ন তুলেছেন, ১৬ই ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল ওসমানীর অনুপস্থিতি, রক্ষীবাহিনীর অত্যাচার কিংবা মেজর জলিলের মতো চরিত্ররা কেন আমাদের শিল্প-সাহিত্যে ব্রাত্য রয়ে গেল? তিনি আরও প্রশ্ন করেন, শেরে বাংলা এদেশের মানুষকে জমিদারি শোষণ থেকে বাঁচালেও কেন তিনি কালচারাল ন‍্যারেটিভের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেননি? ইলিয়াস আলী, সুমন বা আরমানের মতো ব্যক্তিদের গুম হওয়া কিংবা অতি সম্প্রতি আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে কেন কোনো ফিকশন ফিল্ম বা সাহিত্য রচিত হচ্ছে না—সেই সত্যও তিনি তুলে ধরেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version