বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি পথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী কিছু বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি (চলাচল শুল্ক) আদায় করা শুরু করেছে ইরান। এটি এই পানিপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণের আরেকটি লক্ষণ।এই সংবেদনশীল বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি যাত্রায় ২ মিলিয়ন বা ২০ লাখ ডলার পর্যন্ত অর্থ দাবি করা হচ্ছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ কোটি ৫০ লাখ টাকা (সর্বশেষ মুদ্রবাজার অনুযায়ী এক ডলার সমান ১২২ দশমিক ৪৬ টাকা ধরে)।এটি মূলত এই জলপথে একটি অনানুষ্ঠানিক ‘টোল’ বা পথকর তৈরি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইতোমধ্যে কিছু জাহাজ এই অর্থ পরিশোধ করেছে। তবে এই লেনদেনের প্রক্রিয়া বা কোন মুদ্রায় অর্থ দেওয়া হচ্ছে—তা এখনও পরিষ্কার নয়। এছাড়া এই ফি আদায়ের বিষয়টি এখনও সব জাহাজের জন্য পদ্ধতিগত বা নিয়মিত হয়ে ওঠেনি বলে তারা জানিয়েছেন।
সর্বশেষ:
- বিয়েটা আর করতে হলো না: পরীমনি
- কান্নাভেজা চোখ লুকিয়ে মহা তারকার বিশ্বকাপ অভিযান শেষ।
- বিশ্ব দেখলো মেসির চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি
- তৃতীয় বিয়ে সারলেন আমির খান
- রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়া হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট
- এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০ শিক্ষার্থী
- সব সরকারি হাসপাতালে ৩১ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
- সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন বুবলী,ফিরছেন ক্যামেরার সামনে
৩০ জুলাই, ২০২৬
|
অপরাহ্ণ ০৯:৪১, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ


