জাতীয় সংসদে গতকাল রবিবার পৃথক দুটি বিল পাস হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উত্থাপিত ওই বিল দুটি মাত্র ১৫ মিনিটের মধ্যে কণ্ঠভোটে পাস হয়। পাসের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ এবং শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরকারি কর্মচারীদের সরাসরি বরখাস্তের বিধান করা হয়েছে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মাত্র চার মিনিটে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশন ও স্বশাসিত সংস্থাগুলো সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল-২০২৬’ পাস হয়। পাস হওয়া বিলের বিধান অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার ও ক্যাডারবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এ ছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর যেসব পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়, সেখানেও একই বয়সসীমা কার্যকর হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।
উল্লেখ্য, অপরিবর্তিত উচ্চতর বয়সসীমায় যেসব পদের নিয়োগ বিধিমালায় বিধিমালায় বয়সসীমা এর আগে ৩২ বছরের বেশি (যেমন—৩৫, ৪০ বা ৪৫ বছর) নির্ধারিত আছে, সেই ক্ষেত্রে আগের উচ্চতর বয়সসীমাই বহাল থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version