১৪ সেপ্টেম্বর, ২০২৬
|
পূর্বাহ্ণ ১০:৩৯, ৩০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কেনাকাটার পর কাগজের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ নোটিশ পাঠান। এর আগে একই কারণ দেখিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা আড়ংকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক ও আড়ং ব্যবস্থাপনা পরিচালককে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করতে বাধ্য হবেন বলে উল্লেখ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version